অপহরণের অভিযোগে গ্রেফতার ৫ - The News Lion

অপহরণের অভিযোগে গ্রেফতার ৫

 


দি নিউজ লায়নঃ ধারের টাকা পেতে এক যুবককে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ । বাঁশদ্রোণী এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্তদের কোর্টে তোলা হলে তারা জামিন পেয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আকাশ সরদার নামে ওই যুবক প্রায় ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন শীতল অগ্রওয়াল নামে আরেক ব্যাক্তির থেকে। অভিযোগ সেই টাকা না দেওয়ায় আকাশকে অপহরণ করা হয়। শীতলের সঙ্গে আরও চারজন ছিল।


 এদিকে অপহরণ থেকে মুক্তি পেতে আকাশ অপহরণকারীদের জানায়, তাঁর কাছে একটি অ্যান্টিক কয়েন আছে, যার বাজামূল্য ৫০ কোটি টাকা। এরপর সেই কয়েন তাদের দিতে বলা হয়। তার মধ্যেই আকাশের বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন করে শীতল ও তার দল। তারপরই আকাশের বাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে বুধবার পাঁচজনকে বাঁশদ্রোণীর একটি ফ্ল্যাট থেকে ধরা হয়। উদ্ধার করা হয় ওই যুবককে। তবে যে অ্যান্টিক কয়েনের কথা তিনি বলেছিলেন, এমন কিছুর হদিশ মেলেনি বলে তদন্তে জানতে পারে পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.